বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী পথসভা, গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক / ২২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী পথসভা, গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার, হাড়িয়া, হামছাদি, পঞ্চবটি,পানাম গাবতলি সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী পথসভায় হাজারো মানুষের ঢল নামে।
পথসভা ও গণমিছিলে নেতৃত্ব দিয়েছেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজি নজরুল ইসলাম টিটু, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন, যুবদল নেতা সোহেল মিয়া, যুবদল নেতা নুরে ইয়াছিন নোবেল, সোনারগাঁও পৌরসভার আব্দুর রাহিম, সাদেকুর রহমান সেন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ নেতাকর্মী ও কর্মী সমর্থক। পথসভা ও গণমিছিলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নিউজ কভারেজ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর