বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ / ২১৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২০৬, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁওয়ের পানাম ফুড পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী এজেন্ট হয়ে মান্নানের সুযোগ্য পুত্র নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব এ মতবিনিময় সভা করেন।

মতবিনিময়কালে খায়রুল ইসলাম সজীব বলেন, বিএনপি জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জবাসীর কাছে ধানের শীষের পক্ষে জনসমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি নির্বাচনী কার্যক্রম, এলাকার উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর