বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে বিডি ক্লিনের উদ্যোগে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ করলো বিএনপি নেতাকর্মীরা

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: / ১৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নান শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথম উদ্যোগ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার দিক নির্দেশনা দেন বলে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় আজহারুল ইসলাম মান্নান উপস্থিত থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থতার কারণে তার পরিবর্তে এই কার্যক্রমে অংশ নেন দলীয় নেতা-কর্মী ও শতাধিক বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা।
কার্যক্রমের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চারপাশ থেকে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় ফল ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, শপথের পর এমন উদ্যোগে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশা। উন্নয়ন ও সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশনা অনুযায়ী বিডি ক্লিনের সঙ্গে ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, এমপি আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপু, বিএনপি নেতা রাকিব হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি, বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর