বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় একটি অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বেহাকৈর এলাকার একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাঁচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে একটি ভবনের ভেতরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই বিভিন্ন নামি-দামি প্রকাশনীর নাম ব্যবহার করে গাইড বই ছাপানোর কাজ চলছিল।
অভিযান চলাকালে সেখান থেকে বিভিন্ন শ্রেণির প্রায় ৪ হাজার কপি অবৈধ গাইড বই জব্দ করা হয়। উদ্ধারকৃত বইগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। এছাড়া বই ছাপানোর কাজে ব্যবহৃত বড় আকারের মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে সরকারের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্বনামধন্য প্রকাশনীর লোগো ও নাম ব্যবহার করে মানহীন গাইড বই ছাপিয়ে আসছিল। এসব বই দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো। এই অবৈধ কার্যক্রমের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল এবং আসল প্রকাশনীগুলো চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। অভিযানের সময় ঐ ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই জালিয়াতির সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বিপুল সংখ্যক বই ও মেশিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় কপিরাইট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল আদালতের নির্দেশে পরবর্তী কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর