সোনারগাঁওয়ে মিডিয়া কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে সোনারগাঁও থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সোনারগাঁও থানার পুরাতন ভবন প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ্ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি এবং সোনারগাঁওবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সমাজের উন্নয়ন ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের অবদান অপরিসীম।
পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসময় উপস্থিত সাংবাদিকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...