বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে ১০০ প্রিন্সিপাল প্লাজার শুভ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ / ২৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বসুন্ধরার মতো একটি অভিজাত ও শীতাতপ নিয়ন্ত্রিত উন্নত মার্কেটের আবির্ভাব ঘটেছে সোনারগাঁওয়ে। আগামী সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকায় সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ‘১০০ প্রিন্সিপ্যাল প্লাজা’র শুভ উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ১লা রমজান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার কারনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসায়িক মহলের সুবিধার্থে রমজান মাসের আগেই এই মার্কেটের শুভ উদ্বোধন করা হচ্ছে।
বসুন্ধরার মতো একটি অভিজাত ও শীতাতপ নিয়ন্ত্রিত উন্নত মার্কেটের আবির্ভাব ঘটেছে সোনারগাঁওয়ে। এখন হাজারো মানুষের দৃষ্টি রয়েছে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত ১০০ প্লাজা মার্কেটের উপর।
সে জন্য উদ্বোধনী অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন, প্রকাশনা ও প্রচার ব্যবস্থাপনা বিভাগের এমডি কাজী মোঃ ওবায়দুল্লাহ ও নাকিব বিন হোসাইন,অব্যর্থনা বিভাগের ড. এ কে এম ফজলুল হক, মোঃ কাজী সাদেক মিয়া, ড,মোঃ হুমায়ুন কবির,আ,নম মোঃ সাইফুর রহমান খন্দকার, ডিজিটাল আইটি বিভাগের দায়িত্বে রয়েছেন মোঃ মনোয়ার হোসেন, আইনশৃঙ্খলা বিভাগের, আহবায়ক মোহাম্মদ এনামুল হক, ডেকোরেশন বিভাগের পরিচালক, শিবলি নোমান সরকার আহবায়ক, কাজী শরীফ উল্লাহ,১০০ প্রিন্সিপ্যাল প্লাজা’র সভাপতি ইয়াসিন খন্দকার,সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব,ইমদাদ হোসেন প্রধান, শামিম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা বলেন, ‘১০০ প্রিন্সিপ্যাল প্লাজা’ চালু হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
আয়োজকরা আরো জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত “প্রিন্সিপাল ১০০ শপিং মল” (Principal 100 Shopping Mall) একটি নতুন বহুতল বাণিজ্যিক প্রকল্প। এটি আধুনিক সুযোগ-সুবিধা, সেন্ট্রাল এসি এবং সাব-কবলা রেজিস্ট্রির সুবিধা সম্বলিত, যেখানে দোকান বুকিংয়ে ডিসকাউন্ট ও ফ্রিজের মতো অফার দেওয়া হয়েছে।
আসন্ন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর