বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁয়ে ভালো মানুষের সংখ্যা বেশি : গিয়াসউদ্দিন

বর্তমান সংবাদ ডেস্ক / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, সোনারগাঁয়ের ভালো মানুষের সংখ্যা বেশি। আর বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সাথে যারা কাজ করে অধিকাংশ ঐ এলাকার চিহ্নিত খারাপ মানুষ, উনি (আজহারুল ইসলাম মান্নান) যদি নির্বাচিত হন সোনারগাঁয়ের মানুষ এখন ভয়ে আছে, উনি যদি নির্বাচিত হয় সোনারগাঁয়ের মানুষের শান্তি হবে না, মানুষ ভালো ব্যাবহার পাবে না, এ সন্ত্রাসীদের ধারা চাঁদাবাজি হবে, মানুষের সম্পদ দখল হবে, মাদক বৃদ্ধি পাবে, অন্যায় অত্যাচার বেড়ে যাবে, আইনশৃঙ্খলা অবনতি ঘটবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে কয়েকটি পথসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমার পক্ষে শিক্ষকরা গিয়েছিল আজকে ভোট চাইতে সোনারগাঁ পৌরসভা এলাকায়। সেখানে ধানের শীষ প্রাতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের লোকজন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, ভয়ভীতি দেখিয়েছে।
গিয়াসউদ্দিন বলেন, আপনারা চিন্তা করেন আমাদের সিদ্ধিরগঞ্জে এসে কতো সুন্দর করে সভা করে, বক্তব্য রাখে, ব্যানার লাগায়, ফেস্টুন লাগায়, আমরা তাদের একজনকেও কিছু বলি না। আমরা বলি, যতজন প্রার্থী আছে সবায় সম্মানিত সিদ্ধিরগঞ্জ আসলে তাদেরকে সম্মান দিবেন, ভোট দেওয়া না দেওয়া সেটা অন্য কথা, যেহেতু নির্বাচন করছে সে সম্মনিত ব্যাক্তি তাকে সম্মান দিবেন, সিদ্ধিরগঞ্জের মানুষ সম্মান দিলে আপনারা বড় হয়ে যাবেন, আর অসম্মাানিত করলে আপনারা সিদ্ধিরগঞ্জের মানুষ ছোট হয়ে যাবেন।
তিনি বলেন, আজকে সোনারগাঁয়ে যে ব্যাবহার করেছে তারা কি বড় হয়েছে না ছোট হয়েছে? আর সকল মানুষত ছোট হয় নাই, সোনারগাঁয়ের ভালো মানুষের সংখ্যা বেশি।
তাই সোনারগাঁয়ের মানুষ তাদের নিজেদের অত্মসম্মাননের জন্য তারা আমার পক্ষে কাজ করছে, আমি সোনারগাঁয়ের মানুষ,কে কৃতজ্ঞতা জানায়, আমি এমপি হয় বা না হয় যতদিন বেচে থাকব সোনারগাঁয়ের মানুষের কথা আমি ভুলব,না।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সমাজসেবক জসিম উদ্দিন, মুসলেহ উদ্দিন সেলিম, বদর উদ্দিন, আলী আজগর, ইব্রাহিম, সালাম মাহমুদ, সোলেইমা প্রধান, হাবিবুর রহমান হবি, হাবিবুর রহমান হাবু, হাজী আমির হোসেন, হাজী মুসলেম উদ্দিন, আব্দুল বারেক, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, শাহ-জালাল কালু, এ্যাডঃ ফয়েজ আহেমদ, আশিক, শাহ আলম, আরিফ প্রধানসহ আরো অনেকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর