সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

বর্তমান সংবাদ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত), জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক পবিত্র হজ্ব পালন শেষে আল্লাহ তায়ালার অশেষ রহমতে দেশে প্রত্যাবর্তন করলেও বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন মো. আহসানুল কবির চৌধূরী (টিটু)। দেশে ফেরার পর টানা পনের দিনেরও বেশি সময় ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।

অসুস্থতার এই সময়কাল তার জন্য শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে একজন সচেতন ও ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি এ অবস্থাকে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন।

মো. আহসানুল কবির চৌধূরী (টিটু) বলেন, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এই কঠিন সময় অতিক্রম করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।

তিনি জানান, “এই মুহূর্তে আপনাদের দোয়া ও সহমর্মিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তায়ালা তাঁর অশেষ রহমত ও শিফায় আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে ইসলাম ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার তৌফিক দেন।”

শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন—“ইয়া রাব্বুল আলামিন, আমাকে শিফায়ে কামিলা দান করুন। আমিন।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর