বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

বেগম খালেদা জিয়ার জন্য   নাঃগঞ্জ সদর থানা’র স্বেচ্ছাসেবকদল ও নাসিক ১১ নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত  ​

নিজস্ব প্রতিনিধি- / ১৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সদর থানাধীন কিল্লা’র পুল এলাকায় কিল্লা শাহীজামে মসজিদ মাঠ প্রাঙ্গণে  নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল এ-র আওতাধীন  সদর থানা’র যুগ্ম আহ্বায়ক মোঃ বদরুল আলম শ্যামল ও নাসিক ১১ নং ওয়ার্ড এর নেতৃবৃন্দের  উদ্যোগে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ যোহর  এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন:​নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাহাবুল্লা রোমান, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য শরিফুর রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল এ-র  মোঃ জহিরুল ইসলাম হারুন,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেলিম,সদর থানা স্বেচ্ছাসেবক দল সদস্য আহাম্মদ গাজী মুসা, ​নাসিক ১১নং ওয়ার্ড আহবায়ক আজিজুল হক টিল্টু,সদস্য সচিব টিপু খান,যুগ্ম আহবায়ক রমজান,১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনি মল্লিক,১৬ নং ওয়ার্ড আহবায়ক মোঃ ইয়াছিন আরাফাত পেরন,১৮ নং সদস্য সচিব মোঃ রুবেল প্রধান,সাবেক ১১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, ​মোঃ রাশেদুল ইসলাম, শিবলী রহমান রানা, নয়ন, টুলু সহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানে মোঃ বদরুল আলম (শ্যামল) বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাকালের বিদায়ে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।” এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সুস্থতা কামনা করেন এবং আগামী দিনে দেশ পরিচালনায় তাঁর সক্রিয় ও বলিষ্ঠ নেতৃত্বের আশাবাদ ব্যক্ত করেন।
​সংক্ষিপ্ত আলোচনা শেষে  বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত  কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ার মোনাজাত পাঠ করেন , হাজীগঞ্জ মাজার মসজিদের  পেশ ইমাম হাফেজ মাওলানা  সুলতান আহম্মেদ।
দোয়ার মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক হিসেবে  রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর