বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

নাঃগঞ্জ আমলাপাড়ায় আবারও  চিহ্নিত অপরাধী  হীরা’র  চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার 

বর্তমান সংবাদ ডেস্ক / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন আমলাপাড়া এলাকার  মৃত -আবুল হাসেমের পুত্র চিহ্নিত অপরাধী খোরশেদ আহমেদ হীরা আজমেরি ওসমানের  সহযোগী হয়েও এখন ভোল পাল্টে বিএনপির নাম ভাঙ্গিয়ে  আবারও  এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে চলছে বলে অভিযোগ উঠে এসেছে।
খোরশেদ আহমেদ হীরা সে নিজেকে একসময় বীরত্বের সহিত   আজমীর ওসমানের কমান্ডিং ফোর্স হিসেবে নিজেকে পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো বলে তথ্য সূত্রে জানা যায়। শুধু তাই নয় সে আজমির ওসমানের  ৩ য় খলীফা হিসেবেও অনেকের কাছে পরিচিত। আওয়ামী লীগের সময়ে সে  আজমীর ওসমানের নাম ভাংগিয়ে  নিজের প্রভাব খাটিয়ে আমলাপাড়া,মিশনপাড়া,চাষাড়া,বালুর মাঠ (জিরো পয়েন্ট) এলাকায় চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতো। প্রভাবশলী মহলের ছত্রছায়ার কারনে হীরা’র বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেতোনা।
অনেকের মতে কালীবাজার, আমলাপাড়া এলাকাসহ শহরের অনেক  দোকানে সে চাঁদাবাজির পাশাপাশি বাকীতে মালামাল নিয়ে টাকা না দিয়ে চলে যেতো। কোন দোকানী সেই  বাকির টাকা চাইতে  গেলেই তার হুমকি ধামকি ও নির্যাতনের শিকার হতে হতো বলেও জানা যায়।  আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তন হলে কিছুদিন ঘা ডাকা দিয়ে থাকে। পূর্বে তার মুখমন্ডলে চাপদাড়ি থাকলেও হঠাৎ করে দাড়ি ফেলে দিয়ে মুখোশ পাল্টে  ক্লিন সেভ করে নব রুপে প্রকাশে চলে আসে এবং সুকৌশলে ছদ্মবেশ ধারণ করে  বিএনপির  সাথে মিশে গিয়ে নতুন কৌশলে  আবার ও চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে বলে জানা যায়।
 যুবরাজ ঘোষিত   আজমীর ওসমানের সহযোগী খোরশেদ আহমেদ হীরা এখন  নিজেকে পরিচয় দিচ্ছে বিএনপির সদস্য। আবার কখনো পরিচয় দিয়ে থাকে বি এন পি নেতা প্রয়াত মমিনউল্লাহ ডেভিড এর ছোট ভাই রোমানের বন্ধু। ভাগিনা রানার নাম ভাঙ্গিয়েও  পরিচয় দিয়ে সাধারণ মানুষ কে হয়রানি করে থাকেন বলেও অনেকের ভাষ্য।
সম্প্রতী হীরা’র বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে,  কালীবাজার সরকারি সম্পত্তি দখল করে অবৈধ ভাড়া দিয়ে  প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে নিজের পকেট ভারি করে চলছে। এসকল অবৈধ দোকানীর একজন  চাদাঁ না দেওয়ায় হীরা বাহিনীর সন্ত্রাসী গ্রুপ দোকানে তালা লাগিয়ে দেন এবং দোকানদার  ব্যবসায়ী কে মারধোর করে  আহত করে গোপনসূত্রে জানা যায় ।

স্থানীয় এলাকার লোকজন ও ভঃক্তভচ কালীবাজারের  ব্যবসায়ী মহলের দাবি সন্ত্রাসী ও মাদকাসক্ত হীরা’র চাঁদাবাজি এবং অত্যাচারের হাত থেকে সবাই মুক্তি চায়। তার হাত থেকে রক্ষা পেতে  নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর