রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা আমরা চাই যোগ্য ও মেধাবী ব্যক্তিরা শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে আসুক:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নারায়ণগঞ্জে নির্বাচনোত্তর তরুণদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,একযোগে নারায়গঞ্জেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মোক্তার ভুঁইয়ার  অভিনন্দন বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্দ্যেগে শহিদ জিয়ার শাহাদাৎ বার্কিষিকী পালন

ফতুল্লায় “সামাজিক অবক্ষয় রোধ ও করণীয় শীর্ষক” মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফতুল্লা প্রতিনিধি- / ৫৭১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফতুল্লা থানার ধর্মগঞ্জে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান “জাগরণী ক্রীড়া চক্র” এর আয়োজনে ২৮ অক্টোবর ২০২৫ খ্রি. (মঙ্গলবার) বিকেল ০৪.১৫ ঘটিকায়”সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)  তারেক আল মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, নারায়ণগঞ্জ। এস.এম শহীদুল ইসলাম সভাপতি, জাগরণী ক্রীড়া চক্র;  মোঃ শওকত আলী খান জুময়া, সাধারণ সম্পাদক জাগরণী ক্রীড়া চক্রসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, স্কুল-কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তব্যে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় দূরীকরণে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন করে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই দমন করা হবে বলে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি চিহ্নিত মাদক স্পটগুলোতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনাদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানার মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর