বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে ঝমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল ১০০ শপিংমল’-এর শুভ উদ্বোধন

মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার থানা রোডে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে
সীতাতাপ নিয়ন্ত্রিত এ শপিংমলটি সোনারগাঁওয়ের অন্যতম আধুনিক ও বৃহৎ বিপণিবিতান হিসেবে যাত্রা শুরু করল।
মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহর সঞ্চালনায় ও
ড. এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল ১০০ শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপ্যাল ১০০ শপিং মল এর কমিটির সভাপতি ইয়াসিন খন্দকার, সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব, ইমদাদ হোসেন প্রধান, শামিম আহমেদ, পরিচালক শিবলী নোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে ওঠা এ শপিংমল সোনারগাঁওয়ের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। ক্রেতাদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারা। উদ্বোধন শেষে অতিথিরা শপিংমলটি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর