বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিনের ঈদের শুভেচ্ছা বিনিময়

মাসুদ রানা সোনারগাঁও প্রতিনিধিঃ / ২৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন।

 

রোববার (২২ মার্চ) বিকেলে মোগরাপাড়া ইউপির ৭নং ওয়ার্ডের ঐতিহাসিক পাঁচপীর দরগাহ জামে মসজিদে আছরের নামায আদায় করেন এবং ভাগলপুর-মাধবপুর এলাকার সামাজিক কবরস্থানে সংস্কার কাজের জন্য অনুদান দেওয়ার পরে কবরস্থানে নির্মিত বাউন্ডারি ওয়াল, আধুনিক এসএস ঘর নির্মাণসহ অন্যান্য কাজের খোঁজখবর নেন এবং চলমান কাজের সত্যতা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় পাঁচপীর দরগার জামে মসজিদের সাধারণ সম্পাদক আঃ হান্নান আগামীতে অত্র এলাকার মসজিদ ও কবরস্থান সহ সামাজিক কাজে পাশে থাকার আহবান জানান। এসময় ভাগলপুর ও মাধবপুর এলাকার স্থানীয় এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, ভাগলপুর গ্রামের আঃ হান্নান, আক্তার মামুন সিপার, আল মাহবুব, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাসুদ রানা, আক্তার মাহমুদ, নাজির হোসেন, মাধবপুর এলাকার জমির উদ্দিন, তোফাজ্জল হোসেন এবং ‘৯৪ ব্যাচের বন্ধুরা সহ আরো অনেকে।
তিনি একই দিনে ভাটিপড়া, উলুকান্দা, দারোগোল্লা, কাইকারটেক, আলাবদী, শুকুরদী গ্রাম সহ বিভিন্ন এলাকায় সাধারন মানুষের খোজখবর নেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আলাবদী মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে স্থানীয় এলাকাবাসীর কাছে আগামী নির্বাচনে দিক নির্দেশনা চান এবং সকলের কাছে দোয়া সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর