বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় দিনমজুরের ওপর হামলা: আহত-১

বর্তমান সংবাদ ডেস্ক / ১৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়ির ভিতর দিয়ে রাস্তা নেওয়াকে কেন্দ্র করে আমির হোসেন (৪৫) নামে এক দিনমজুরের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় প্রতিবেশীরা। এসময় রাস্তা নিতে বাধা দিলে টিনের বাউন্ডারি বেড়া ভাংচুর করে নির্মাণ শ্রমিক ও বাড়ির মালিককে পিটিয়ে আহত করা হয়। সোমবার (৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদী এলাকায় এ ঘটনা ঘটে। জরুরী সেবায় ফোন করেও বিচার না পেয়ে ভুক্তভোগীর স্ত্রী সুরাইয়া বেগম সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াসদি গ্রামের দিন মজুর আমির হোসেন পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রায় সাড়ে ১৭ শতাংশ জমির মালিক ও ভোগ দখলকার নিয়োজিত হয়ে শান্তিপুর্ন ভাবে বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন যাবৎ প্রতিবেশি উল্লেখিত বিবাদী ১। মোঃ জামির (৫০), পিতা- মৃত, আহম্মদ আলী, ২। মঞ্জির (৪০), পিতা- আলী আক্কাস, ৩। আলী আক্কাস (৬০), পিতা- অজ্ঞাত, ৪। নয়ন (৫৫), পিতা- আলী আক্কাস, ৫। জাহানারা (৩৫), স্বামী- মঞ্জির, ৬। খুশি (৬০), স্বামী- মুতি, ৭। পিয়ারা (৬৫), স্বামী আলী আক্কাস, সর্বসাং ইলিয়াসদি, মোগরাপাড়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জগণ পূর্ব পরিকল্পিতভাবে সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার পায়তারা করিয়া বিভিন্ন সময়ে ভয়-ভীতিসহ খুন-জখমের হুমকি ধামকি প্রদান করিয়া আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ৬ এপ্রিল সকাল ৮ টার দিকে ইলিয়াসদি মৌজাস্থিত উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীগন পরস্পর জোগসাজসে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র, সন্ত্র এবং লাঠিসোঠা নিয়ে দিনমজুর আমিরের বাড়িতে অনধিকার প্রবেশ করে ভয়-ভীতি প্রদর্শন করে পৈত্রিক সম্পত্তিতে বাড়ির পিছন দিক দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার চেষ্টা চালায়। এসময় আমির হোসেন ও তার স্ত্রী সুরাইয়া বাঁধা নিষেধ করলে উক্ত বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমির হোসেনের গলা চেপে ধরে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
ভুক্তভোগী আমিরের স্ত্রী সুরাইয়া বেগম জানান, উত্তেজিত হয়ে বিবাদীরা আমার স্বামীর বাড়ির সীমানার পিলার উঠিয়ে টিনের বেড়া ভাংচুর করে অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে তারা জোরপূর্বক আমাদের নির্মাণাধীন ঘরের কাজ, মাটি টানা ও বাড়ির গ্যাস লাইন বন্ধ করে দেয়। আমরা গরিব ও অসহায়, পুলিশ প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি এলাকায় বসে মীমাংসার জন্য বলা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর