বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে দিনব্যাপী সরকারি দপ্তর পরিদর্শন ও ভূমি অফিস উদ্বোধন করলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন জাসাস বাংলা বর্ষবরণে মাইকেল’র নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান  জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির আত্মসমর্পণ ও সংযমেই মকবুল হজ্বের শিক্ষা সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন জেলা প্রশাসনের উদ্যোগে ধর্ম, বর্ণ, গোত্র ও সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরন পহেলা বৈশাখ: পিংকি আক্তার নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধিঃ / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজন ও শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা (১৪৩৩) নববর্ষের সকালে শুরু হয় ঐতিহ্যবাহী পান্থা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে। হাজারো মানুষের উপস্থিতিতে ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভট্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ (১৪৩৩ বঙ্গাব্দ) উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ে বৈশাখী সাজসজ্জায় সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁও” এর উদ্যােগে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। অনুষ্ঠিত এ ম্যারাথনে নানা শ্রেণি-পেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, পহেলা বৈশাখের প্রথম প্রহরে সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প কিছুই নেই। এবারের নববর্ষের প্রথম প্রহরে সুস্থ থাকার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যে ম্যারাথনের আয়োজন করা হয়েছে তা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। উপজেলা প্রশাসন ব্যতিক্রমধর্মী এ আয়োজনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ভবিষ্যতে এধরনের আয়োজনে উপজেলা প্রশাসন সম্পৃক্ত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
পরে পান্তা-ইলিশের আয়োজন শেষে ‘ভোরের পাখি’ ম্যারাথনে অংশ গ্রহণকারি রানারদের (জয়ীদের) মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) প্রাঙ্গণে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এসময় তিনি ১৪৩৩ বাংলা নববর্ষের শুভ হালখাতায় স্বাক্ষর করে নতুন বছরের শুভ সূচনা করেন।
যাদুঘরে বৈশাখী মেলা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর