বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে ৫ আগষ্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি- / ১৬১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পৌরসভার লাহাপাড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে গত ৫ আগষ্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে ডাকাতি হওয়া তেলের খোজে সোনারগাঁও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন নরসিংদী সার্কেল এসপি সালাউদ্দিন কাদের।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া তেলের গাড়ির বিভিন্ন তথ্যের ও সিসি ফুটেজের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন শিবচরের সার্কেল এসপি সালাউদ্দিন কাদের। সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার লাহাপাড়া এলাকার মাহবুব সরকারের ৬ তলা ভবনের নিচতলায় এ অভিযান চালানো হয়। অভিযানে জাহিদুল ও আজিজুল নামে দুই জনকে আসামী হিসেবে সন্দেহ করা হচ্ছে বলে জানান পুলিশ।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায় বলে জানানো হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. আজিজুল (পিতা: নুর মোহাম্মদ), সাং—হামছাদি গ্রামের নাম উল্লেখ করেছে পুলিশ। সার্কেল এসপি সালাউদ্দিন কাদের জানান, ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে আমরা অভিযান চালাই। অভিযানে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর