বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ, দোকান দখল ও প্রাণনাশের হুমকি,  থানায় লিখিত অভিযোগ

সোনারগাঁও প্রতিনিধি: / ২৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়াঢ় চর বাস ষ্ট্যান্ড এলাকায় সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ, দোকান দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আঃ জলিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল বলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ রব দলের প্রভাব খাটিয়ে আওয়ামীলীগের কিছু দোসর সাথে নিয়ে উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ার চর বাস ষ্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট গড়ে তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। শুধু তাইনয় বনবিভাগ ষ্টেশনের পাশের একটি সরকারি খালি জায়গা বালু ভরাট করে জোর পূর্বক দখলে নেয়ার পায়তারা চালিয়ে আসছেন। এছাড়াও আষাঢ়িয়ার চর গ্রামের ভিতরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি চুনা কারখানা গড়ে তুলেছেন। যা এখনো চলমান রয়েছে। এই চুনা কারখানার কারনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আষারিয়ার চর বাস ষ্ট্যান্ড এলাকার দোকানপাট ও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সেখানে আমার ২ লক্ষ টাকায় ক্রয়কৃত দোকান জোর পূর্বক দখলে নিয়ে ভাড়া উত্তোলন করছে। আমি এর প্রতিবাদ করায় আমার উপর হামলাসহ আমাকে প্রাণনাশের হুমকী দেয়া হয়েছে। তাই আমার নিরাপত্তা চেয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে আঃ রব মুঠোফোনে বলেন, আমি কোন জায়গা দখল করিনি, জায়গাটা পাম্পের মালিক জাহিদ সাহেবের, তার কাছ থেকে কিছুদিনের জন্য নিয়েছি, জায়গাটি পরিষ্কার করে সেখানে আমার কিছু পিকাপ রাখাবো। আর চুনা কারখানা থেকে বেশি সুবিধা না পেয়ে আমার ভাই মোঃ আঃ জলিল এলোমেলো কথা বলছে।
তিতাসগ্যাস কতৃপক্ষের প্রকৌশলী সবিউল আউয়াল বলেন, চুনা কারখানা বন্ধ করতে আমাদের অভিযান চলমান আছে, যারা এখনো চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চুনা কারখানাগুলো
গুড়িয়ে দেয়া হবে।

সোনারগাঁও উপজেলা কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, বিষয়টি আমি দেখছি, সরকারি জমি কেউ দখলে নেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর