বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

জাসাস না’গঞ্জ জেলা ও মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ‘কর্মী সম্মেলন ২০২৬’ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ কর্মী  সম্মেলন অনুষ্ঠিত হয়।
ও-ই কর্মী সম্মেলনে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান।
উক্ত কর্মী সম্মেলনটির শুভ উদ্বোধন করেছেন- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। জাসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং অসংখ্য সমর্থক অংশগ্রহণ করেন।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
আলোচনা সভায় বক্তারা বলেন- বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ও জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিপ্লব ঘটাতে হবে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যেই এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর