বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁও পৌরসভায় মাদক ব্যবসায়ীর ছেনার আঘাতে আহত-১ থানায় অভিযোগ

বর্তমান সংবাদ ডেস্ক / ২০৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় মাদক ব্যবসায়ী রবিন(৩৫)’র ছেনার আঘাতে রহিম মিয়া(৫৫) নামে এক ব্যবসায়ী মারাত্মকভাবে জখম হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে পৌরসভার উত্তর ষোল্লপাড়া লিচু বাগানে হামলার এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী রহিম মিয়ার ভাই আলাউদ্দিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ উল্লেখ করে আলাউদ্দিন বলেন, পৌরসভার লাহাপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে রিবন(৩৫) এবং উত্তর ষোলো পাড়া গ্রামের মফিজুলের ছেলে শাহজাহান(৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সোনারগাঁও থানাধীন উত্তর ষোলোপাড়া আমাদের মালিকানা সম্পত্তিতে এসে উপরোক্ত বিবাদীরা ঘর নির্মাণ করে উক্ত ঘরে বিভিন্ন ধরনের লোকজন এনে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করে। উপরোক্ত বিবাদীরা আমাদের সম্পত্তিতে থাকা বিভিন্ন ফল, ফলাদি, আম, কাঁঠাল ও লিচু ইত্যাদি চুরি করে খেয়ে ফেলে। আমার বড় ভাই আব্দুর রহিম বিবাদীদেরকে বাঁধা প্রদান করলে অজ্ঞাতনামা লোকজন নিয়ে আমার ভাই আব্দুর রহিম ও আমার পরিবারের লোকজনদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৯টার দিকে সোনারগাঁও পৌরসভার উত্তর ষোল্লপাড়া সাকিনস্থ আমার সম্পত্তিতে উপরোক্ত বিবাদীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোক দেশীয় ধারালো অস্ত্র রামদা, ছেনা, এসএসপাইপ ও লাঠিসোঠা নিয়ে আমার ভাই আব্দুর রহিমের উপর আতর্কিত হামলা চালায়। এসময় তাদের ছেনার আঘাতে রহিমের দাঁতে বারি মারলে তাহার দাঁত বাঁকা হয়ে নীলাফুলা ও রক্তাক্ত জখম হয়।
এলাকাবাসী জানান, মাদকাসক্তরা বাসাবাড়ি ও মসজিদের মটর ও টিউবওয়েলসহ ঘরের চাল-ডাল চুরি করে নিয়ে গেছে। এলাকায় মাদকসেবিদের অত্যাচারে ষোল্লপাড়া এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা যেকোন সময় বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। আমরা মাদকসেবিদের হাত থেকে বাচতে চাই। এজন্য স্থানীয় এলাকাবাসী সবাই পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর