বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে।

১ মে শুক্রবার, জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং মসজিদের ইমাম সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদটির দ্বিতীয় তলার আংশিক ঢালাই করা হলেও বাকি অংশ টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিনগুলো ক্ষয়প্রাপ্ত ও মরিচা ধরে ছিদ্র হয়ে যায়। ফলে বহু মাস ধরে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত এবং মুসল্লিদের নামাজ আদায়ে মারাত্মক কষ্ট হতো।

এমতাবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদটি সংস্কারের কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কার কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় শত শত মুসল্লির নামাজ আদায়ে সুবিধা হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টিতে তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছে। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।স্থানীয় মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর