বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

সোনারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির দড়জা-জানালা ভাঙচুর, নগদ ৫ লাখ টাকা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি- / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছোট সাদিপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির দড়জা, জানালা ভাঙচুর ও নগদ ৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পানির একটি সেচ পাম্প ভাড়াকে কেন্দ্র করে আমিনুল ইসলামের সঙ্গে স্থানীয় তানভীর হোসেনের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে প্রতিবেশী মনির হোসেনের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র সেনদা, এসএস পাইপ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আমিনুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় আমিনুল ইসলাম, তার স্ত্রী ও ছেলেকে মারধর করে। হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ও জানালার গ্রীল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং স্টিলের আলমারি ভেঙে ইউরোপে যাওয়ার জন্য রাখা নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী আমানুল্লাহ বলেন, হামলাকারীরা বাড়ির পাশে থাকা কলা ও লিচু গাছ কেটে ফেলেছে। এঘটনায় আমার ও আমার পরিবারের সবার নিরাপত্তা চেয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আবু জাহের বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম, দুজনকে শান্ত থাকার অনুরোধও করেছি।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর