বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

নারায়নগঞ্জ  জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দের

বর্তমান সংবাদ ডেস্ক / ৮২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির-এর সঙ্গে  (১৭ মে) রবিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কমিটির নেতৃবৃন্দ।

এসময় জুলাই যোদ্ধারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটির তালিকা তাঁর হাতে তুলে দেন। এরপর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশান আফরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান (রুমি), যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ইমন ও কাউসার আহমেদ সুমন।

এছাড়াও মহানগর শাখার আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ, সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত এবং সদস্য আতাহারুল হক আকাশ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ‘আমরা জুলাই যোদ্ধা’-র নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এ সময় জেলা প্রশাসক সংগঠনের ইতিবাচক কার্যক্রমকে স্বাগত জানিয়ে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান ও প্রয়োজনীয় ক্ষেত্রে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর