সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপি অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। ঢাকা কেন্দ্রিক উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে সচেতনতামূলক এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা পরিষদের সভাকক্ষে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
এসময় তিনি বলেন, সারা দেশের ন্যায় সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।
একটি পরিচ্ছন্ন পরিবার পরিবর্তন করে দিতে পারে পুরো এলাকা। আসুন আমরা সোনারগাঁওকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি, সামাজিক ভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি। ইতিমধ্যে পৌরসভার কয়েকটি ওয়ার্ডে এ কার্যক্রম চলমান আছে। সমাজের প্রতিটা স্তরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের এই ম্যাসেজটি পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল বারিক, উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, যুবদল নেতা রাকিব হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।








আপনার মন্তব্য প্রদান করুন...