বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

নারায়ণগঞ্জে নির্বাচনী অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি- / ৬২০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

২৬ নভেম্বর বুধবার   দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ – নারায়ণগঞ্জ জেলা ফোরাম এর আয়োজনে সকাল ৮.৩০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে Building Youth Leadership on Pluralism & Social Harmony প্রকল্পের অংশ হিসেবে “নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫” আলোচনা সভা এবং সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানের উপস্থাপনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন এস.এম বিজয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ঢাকা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান, সুশাসনের জন্য নাগরিক – সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, সুজন বন্ধু সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত, দৈনিক বজ্রধ্বনি সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদ, দি হাঙ্গার প্রজেক্ট নারায়ণগঞ্জের জিল্লুর রহমান, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, শিক্ষক মো.সাজেদুর রহমান, মো.মিঠুন সরদার, শিক্ষিকা জহুরা বিনতে আবেদীন প্রমুখ।
উক্ত প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বাংলাদেশ রাষ্ট্রের গঠন, রাজনৈতিক ব্যবস্থা, সংবিধান, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে ধারণাগত জ্ঞান অর্জন করে। প্রতিযোগিতা শেষে সকল শিক্ষার্থীদের সনদ এবং সেরা দশজন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও মেডেল পুরষ্কার প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর