বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

কুষ্টিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জসিম উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৫৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২রা ডিসেম্বর মঙ্গলবার জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ।

এ মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অতপর রাজনৈতিক নেতৃবৃন্দগণ পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের মুল্যবান মতামত প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় পুলিশ সুপার সবার উদ্দেশ্যে বলেন,
কুষ্টিয়াবাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এ মতামত ব্যক্ত করেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশ সুপার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, ইন্টেলিজেন্স সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা, সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান।

জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জোর দিয়ে বলেন, “স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কুষ্টিয়া জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”

এসময় আরো বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন, শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর