বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়নের বিউটিফিকেশন কোর্স উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিনিধি- / ৭২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় ৭ দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর।

মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে ২৭ অক্টোবর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে বিনামূল্যে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সচেতনতা ও শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ আমজাদ হোসেন। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল মেকআপ আর্টিষ্ট এন্ড হেয়ার এক্সপার্ট নাসিমা রহমান সিনথিয়া।

বিউটিফিকেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাত জাহান, উম্মে সুফিয়া হ্যাপী, মোসাঃ সুমাইয়া, মোসাঃ মুসলেমা খাতুন, সোহানা আক্তার, মোসাঃ জান্নাত আরা মুনমুন, নুসরাত আরা নিশু, মোসাঃ লিজা বেগম, রেশমী আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, সাদিয়া আফরোজ,  চায়না আক্তার, ইতি আক্তার, আসমা আক্তার, জারিন তাসনিম আনিশা, মাইশা মালিহা পুষ্পিতা, নাবিলা মুস্তারি, নূপুর আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, মোসাঃ লিপি আক্তার, আয়শা আক্তার ও শিউলী বেগম প্রমুখ। পরিশেষে নারী উদ্যোক্তা ইসরাত জাহান মুনার তৈরী একটি মনোমুগ্ধকর চমৎকার কেক সকলের জন্য উপহার হিসেবে প্রদান করলে প্রধান অতিথিসহ সম্মানীত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা আনুষ্ঠানিক ভাবে মানবিক কার্যক্রমের শুভ সূচনা এবং সফল নারী উদ্যোক্তা হওয়ার আত্মপ্রত্যয়ে কেক কাটেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর