শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকি ও অপপ্রচার: ফতুল্লায় এলাকাবাসী ও বিএনপি নেতৃবৃন্দের ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ শিক্ষার্থী-শিক্ষক অংশগ্রহণ শারদীয় দুর্গোৎসবে নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন নারীদের নানা প্রতিবন্ধকতা’র বিষয়গুলো লেখনির মধ্যে ফুটিয়ে তুলেছেন -কবি ও কথা সাহিত্যিক সুমি ইসলাম ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগরী গড়তে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ গুণী শিক্ষক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন

গুণী শিক্ষক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক

নিউজ ডেক্স: / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয় ।

প্রকৌশলী মোঃ আমিনুল হক ২০২১ সালে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানটির অবকাঠামো গড়ে তোলা এবং পাঠদান কার্যক্রম শুরু হয়। পরে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষার একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম এগিয়ে নেয়।

পরবর্তী সময়ে ২০২৩ সালের ১২ নভেম্বর অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়ে ২০২১ সাল থেকে ২০২৫ সালের ১৯ জুন পর্যন্ত তিনি দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০ জুন বদলি হয়ে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন । এ শিক্ষা প্রতিষ্ঠান হতে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর চাকুরী জীবন শেষে অবসরে যান।

প্রকৌশলী আমিনুল হকের কর্মজীবন শুরু হয় ২০০৩ সালে। ওই বছর চিফ ইন্সট্রাক্টর হিসেবে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যোগ দেন । দীর্ঘ কর্মজীবনে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার গুণী শিক্ষক সম্মাননা পদক অর্জন করলেন।

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাওয়ার অনুভূতি সম্পর্কে প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন, “একজন মানুষ যদি তাঁর কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যান, তাহলে একদিন না একদিন তাঁর সেই পরিশ্রমের স্বীকৃতি মিলবেই। আমি মনে করি, দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কারণেই মহান আল্লাহ আমাকে এই সম্মান পাওয়ার সুযোগ দিয়েছেন। এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি আমাকে এই সম্মাননা দিয়ে আমার দীর্ঘদিনের কাজকে মূল্যায়ন করেছেন।”

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর