শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকি ও অপপ্রচার: ফতুল্লায় এলাকাবাসী ও বিএনপি নেতৃবৃন্দের ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ শিক্ষার্থী-শিক্ষক অংশগ্রহণ শারদীয় দুর্গোৎসবে নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন নারীদের নানা প্রতিবন্ধকতা’র বিষয়গুলো লেখনির মধ্যে ফুটিয়ে তুলেছেন -কবি ও কথা সাহিত্যিক সুমি ইসলাম ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগরী গড়তে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ গুণী শিক্ষক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন

শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন

বর্তমান সংবাদ ডেস্ক / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন”- শীর্ষক এক মানববন্ধন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে নগরীর মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।

বুধবার ৭ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে এবারের প্রতিপাদ্য বিষয়- “সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর।”

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন- জেলার আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, জেলার সদস্য ও স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদসহ নেতৃবৃন্দ এবং পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।

বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।তারা বলেন- নারায়ণগঞ্জ জেলাসহ সারাদেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালিত হয়, প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক। সকলে মিলে মিশে আনন্দ উপভোগ করুক- এই পরিবেশ সৃষ্টি করতে হবে। এই কর্মসূচি বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী একযোগে পালন করে।

উপস্থিত ছিলেন জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর