শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকি ও অপপ্রচার: ফতুল্লায় এলাকাবাসী ও বিএনপি নেতৃবৃন্দের ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ সদরে কর্মশালা ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ শিক্ষার্থী-শিক্ষক অংশগ্রহণ শারদীয় দুর্গোৎসবে নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন নারীদের নানা প্রতিবন্ধকতা’র বিষয়গুলো লেখনির মধ্যে ফুটিয়ে তুলেছেন -কবি ও কথা সাহিত্যিক সুমি ইসলাম ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগরী গড়তে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ গুণী শিক্ষক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগরী গড়তে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ

নিউজ ডেক্স: / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিস থেকে চানমারী পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার  সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সড়ক ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, “পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই গড়ে তুলবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর