বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান উত্তরণে করণীয় বিষয়ে  সর্বপ্রথম উদ্যোগী হলেন নাঃগঞ্জের জেলা প্রশাসক  জাহিদুল ইসলাম মিঞা

নিজস্ব প্রতিনিধি-  / ৩৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

এইচএসসি ও সমমানের ২০২৫ পরীক্ষায়  শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের আশানুরূপ ফলাফল না হওয়ার কারণ এবং ভবিষ্যতে ফলাফল উন্নয়নে করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ এ  ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণে করণীয় ” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোয়াইব আহমাদ খান, অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত  ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবিনা ইয়াসমিন, উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,নারায়ণগঞ্জের সিভিল সার্জন এবং পুলিশ সুপার।
কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. মনিনুর রশীদ, অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড. ফজলুল হক রুমন রেজা, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের (যাদের পাসের হার ৫০ শতাংশের নিচে) অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবকবৃন্দসহ ভাল ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন শিক্ষানুরাগীরাও মতবিনিময়ে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, পাঠদানের পদ্ধতিগত ঘাটতি, শিক্ষার্থীদের অনাগ্রহ, শিক্ষক-অভিভাবক সমন্বয়ের অভাব এবং তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার না করা— এসব কারণেই ফলাফল প্রত্যাশিত হয়নি। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগী ও জ্ঞানপিপাসু করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জোরদার করার আহ্বান জানান।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটিয়ে তাদেরকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় ফলাফল বিপর্যয়ের কারণসমূহ বিশ্লেষণ করে ভবিষ্যতে উন্নতির লক্ষ্যে বাস্তবসম্মত করণীয় নির্ধারণে একমত পোষণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর