বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ভক্তদের জন্য ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইন সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ পাড়ি জমায়: না’গঞ্জ ডিসি সাংবাদিক সোনালীর চিকিৎসা সহায়তায়  মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান:  পরিচ্ছন্নতা নিয়ে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ১৬ জুন, নারায়নগঞ্জ  চাষাঢ়া বোমা ট্র্যাজেডির  ২৬ বছর ৬৪ জেলা ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী আমলাপাড়ায় নেমুর মৃত্যুতে মসজিদে দোয়া অনুষ্ঠিত ​না:গঞ্জে  ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী’র প্রকল্প উদ্বোধন ও সরকারি অফিস  পরিদর্শন

মাসুদুজ্জামান মাসুদ’র পক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বিষয়েনা’গঞ্জ মহানগর বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ’র পক্ষে রবিবার (৯ নভেম্বর) বিকেলে নাসিক ১২নং ওয়ার্ডে ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপি’র সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
সভায় বক্তারা বলেন- ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের ধারায় প্রতিষ্ঠিত হয়। জেনারেল জিয়াউর রহমান’র নেতৃত্বে দেশে গণতন্ত্র, উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়। জিয়াউর রহমান’র একান্ত প্রচেষ্টায় দক্ষীণ এশিয়ার আঞ্চলিক সহযোগীতা সংস্থা সার্ক প্রতিষ্ঠিত হয়।
এসময় বক্তারা আরও বলেন- গেল ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদ ও জুলুম থেকে মুক্ত করে দেশকে গণতন্ত্র ও উন্নয়নের ধারায় নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে আবারো নতুন কর্তব্য এসে দাঁড়িয়েছে। ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষে নারায়নগঞ্জ-৫ এ মাসুদুজ্জামান মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে, সে-ই দায়ীত্ব পরিপুর্ণ করার মহান দায় আমাদের সামনে উপস্থিত হয়েছে।
 আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোস্তফা সাগর, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড. মোঃ রেজাউল করিম খাঁন রেজা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হারুনুর রশিদ মুকুল, মহানগর কৃষক দল নেতা নুরুল ইসলাম জানু, সদর থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, নাসিক ১২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ-সভাপতি সামাদ সরদার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুলহাস, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের প্রচার সম্পাদক জহুরা খাতুন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, সদর থানা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, নাসিক ১৩নং ওয়ার্ড আমলাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ শামীম রেজা, আলী আমজাদ মিন্টু, আমলাপাড়া বড় বাড়ির বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোঃ শাহজাহান, তানজিল, তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সদর থানা যুবদল নেতা স্বপন, নারায়ণগঞ্জ মহানগর সদর থানা বিএনপি’র যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতা-কর্মীরা যথাক্রমে দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম, সুজন, সঞ্জু, জিতু,রাকিব, বাবু প্রমূখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে একযোগে অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর